বাজিতপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

0
139
কৈলাগ ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নে গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত এ কর্মসূচিতে কৈলাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, “দেশ ও গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। আজকের এই দোয়া ও মিলাদ মাহফিল তাঁর আত্মার শান্তি কামনার পাশাপাশি জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ করবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, দুইবারের বিএনপি মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কাইয়ুম খান হেলাল, হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল ভুইয়া, জেলা যুবদলের সহ-সভাপতি শাহ আলম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য বদরুল আলম শিপুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দোয়া ও মিলাদ মাহফিলে দেশনত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কৈলাগ ইউনিয়নসহ আশপাশের এলাকায় এক আবেগঘন ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় নেতারা জানান, দেশনত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করা হবে এবং বিএনপি জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here