জার্জিস কাদির বাবুর বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
211
নাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির জেলা কমিটির সদস্য সচিব প্রফেসর এস এম জার্জিস কাদির বাবুর বিরুদ্ধে মানববন্ধন এবং চক্রান্তমূলক, মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা ও সিংড়ার বিপ্লবী জনতা

রোববার (১৮ জানুয়ারি) দুপুর দেড়টায় সিংড়ার ফেরিঘাট এলাকায় এনসিপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা এনসিপির সদস্য সচিব মো. মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৫ জানুয়ারি নাটোর-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু মনোনয়ন পান। এরপর ১৬ জানুয়ারি সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে মানববন্ধন, ১৭ জানুয়ারি সংবাদ সম্মেলন এবং ১৮ জানুয়ারি নাটোর–বগুড়া মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়, যা উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, “প্রফেসর জার্জিস কাদির বাবু রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। সরকারি দায়িত্ব পালনের সময় বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে মন্ত্রীদের সঙ্গে ছবি তোলা হয়েছে। সেই ছবিকে বিকৃতভাবে ব্যবহার করে একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

মিজানুর রহমান দাবি করেন, “জার্জিস কাদির বাবু জুলাই গণঅভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা। তিনি রাজশাহীতে সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন। তার এ সংক্রান্ত একাধিক ভিডিও ও প্রামাণ্য ছবি রয়েছে। তার বিরুদ্ধে মানববন্ধন ও বিভ্রান্তিকর সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদ সোহেল রানার পিতা মো. মতলেব, আহত জুলাই যোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান, জুলাই যোদ্ধা তানভীর আহমেদ, মো. শান্ত মুন্সি, মেহেদী হাসান, মো. হুজায়ফা, মো. সাব্বির হোসেনসহ অন্যান্য নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা।

বক্তারা জার্জিস কাদির বাবুর বিরুদ্ধে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here