পিরোজপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

0
190
পিরোজপুরে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা পুলিশ অফিসের কনফারেন্স রুমে ডিসেম্বর ২০২৫ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

সভা শুরুর পর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিগত মাসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন এবং বিভিন্ন পুলিশি কার্যক্রমের চিত্র তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মামলার তদন্তে গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমনে আরও কঠোর ও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন। তিনি ওয়ারেন্ট তামিল জোরদার করা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য দ্রুত উদ্ঘাটন এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার নির্দেশ দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই পুলিশের কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সভা ও উঠান বৈঠক আরও কার্যকরভাবে পরিচালনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার ওপর জোর দেন।

তিনি আরও বলেন, দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সংশ্লিষ্ট ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here