চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
রোববার (১৮ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়।
জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আপিল শুনানিতে সরোয়ার আলমগীরের ঋণখেলাপি থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াত প্রার্থীর করা আপিলটি মঞ্জুর করে নির্বাচন কমিশন। এর ফলে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আপিল শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করে।
এ সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম-২ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
এই বাংলা/এমএস
টপিক

