বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: বদিউল আলম

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মল্লাপাড়া রয়েল ষ্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে মরহুম পারভেজ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ৫ম বারের মতো ২য় রাউন্ড উদ্বোধন / ছবি - এই বাংলা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

 

তাউস গ্রুপের চেয়ারম্যান ও তরুণ শিল্প উদ্যোক্তা আলহাজ্ব মোহাম্মদ বদিউল আলম বলেছেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে গণসচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্তদের নিরাময়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার মল্লাপাড়া পশ্চিম বাড়ী মাঠে মরহুম পারভেজ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ৫ম আসরের দ্বিতীয় রাউন্ডের উদ্বোধনী খেলায় উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুর্নামেন্টটির আয়োজন করে মল্লাপাড়া রয়েল স্টার স্পোর্টিং ক্লাব।

মোহাম্মদ বদিউল আলম বলেন, “সমাজ থেকে কুসংস্কার ও অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ করে দিতে হবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, “শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। এ অঞ্চলের অভিভাবকদের বলবো—আপনারা সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন, যেন তারা ভবিষ্যতে আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।” একই সঙ্গে সমাজ থেকে মাদক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নুরুজ্জামান রয়েলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির লিগ্যাল এইডের আহ্বায়ক অ্যাডভোকেট ফোরকানুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আমিন মধু, সিদ্দিক মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, ইউচুফ তালুকদার, আশরাফ উদ্দীন নয়ন, জাহিদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর, মোহাম্মদ রফিক, মো. জুয়েল, মোরশেদুল আলম, এমরান হোসেন, মো. শহীদ, মো. হোসেন, মো. শাফিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে মাঠজুড়ে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়