
স্টাফ রিপোর্টার :
বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উত্তরাঞ্চলের উলামা, খতিব, ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত করেন। সভাটি সুহিলপুর ভূইয়া সিরাজীয়া মাদ্রাসা চত্বরে আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে খালেদ মাহবুব শ্যামল বলেন, “বিএনপি সবসময়ই আলেম-ওলামাদের পরামর্শ ও দোয়া নিয়ে দেশের শাসন পরিচালনা করেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আগামী দিনেও রাষ্ট্রক্ষমতায় আসলে আলেমদের সহযোগিতায় দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”
উক্ত সভায় জেলা বিএনপির সিনিয়র ও যুগ্ম নেতৃবৃন্দ, জেলা হেফাজত ও বিভিন্ন মাদ্রাসার শায়খ ও মুহতামিম উপস্থিত ছিলেন।
এছাড়া সদর উপজেলা কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের আয়োজনে একই স্থানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভাও অনুষ্ঠিত হয়।
বক্তারা আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে বলেন, রাজনীতিতে ইসলামী মূল্যবোধ ও জাতীয়তার সংহতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বাংলা/এমএস
টপিক
