কাশিমপুরে “অপারেশন ডেভিল হান্ট ফেজ–২”-এ তিনজন গ্রেফতার

0
498
অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে রাষ্ট্রবিরোধী মামলায় একজনসহ তিনজন গ্রেফতার / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :


গাজীপুরের কাশিমপুরে পৃথক অভিযান চালিয়ে “অপারেশন ডেভিল হান্ট ফেজ–২” এর আওতায় তিনজনকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।

গ্রেফতারদের মধ্যে কামাল হোসেন (৩১) রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন। তিনি নুর মোহাম্মদের ছেলে এবং মৃত আমেনা বেগমের সন্তান।

প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। তাকে ৭ দিনের পুলিশ রিমান্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অপর দুইজন মোঃ আল আমিন (৩১) ও মোঃ আলী হোসেন (৪২) ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের জিরানী বাজার এলাকা থেকে একটি নীল রঙের ব্যাটারিচালিত তিন চাকার মিশুক উদ্ধারকালে আটক হন।

জিজ্ঞাসাবাদে তারা মিশুকের বৈধ মালিকানা প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় পুলিশ মিশুকটি চোরাই সন্দেহে জব্দ করে।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মোঃ খালিদ হোসেন জানান, “অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর আওতায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও চুরির ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাগুলোর তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here