কুড়িগ্রামের সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ৩০ লাখ টাকার মালামাল জব্দ

0
635
বি‌জি‌বির অভিযানে কুড়িগ্রামে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে গত ২৪ ঘণ্টায় চোরাচালানবিরোধী অভিযানে গাঁজা, গবাদিপশু, জিরা, বীজ ও কসমেটিকসসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, “সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মাদক ও চোরাচালান দমন এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতিতে পরিচালিত এই অভিযান নিয়মিতভাবে সীমান্তবর্তী এলাকায় চলছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here