নাটোর-৩ আসনে এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান ও মহাসড়ক অবরোধ

0
145
নাটোর-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটভুক্ত এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেছেন জুলাই যোদ্ধা ও সিংড়ার সচেতন নাগরিক সমাজ।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় এনসিপির জেলা সদস্য সচিব প্রফেসর এস এম জার্জিস কাদির বাবুকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তার মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গোলাম রাব্বানী, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, বায়োজিদ হোসেন, আল আমিনসহ আরও অনেকে। বক্তারা বলেন, একটি গ্রহণযোগ্য ও গণমুখী নির্বাচন নিশ্চিত করতে হলে বিতর্কিত ব্যক্তিদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া থেকে বিরত থাকতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এর আগে গত ১৬ জানুয়ারি মানববন্ধন এবং ১৭ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে একই দাবিতে কর্মসূচি পালন করে জুলাই যোদ্ধা ও সচেতন নাগরিক সমাজ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here