তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন

0
329
চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশের প্রস্তুতি পরিদর্শন করলেন মেয়র শাহাদাত হোসেন / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :


আগামী ২৫ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম মহাসমাবেশ সফলভাবে আয়োজনের লক্ষ্যে নগরীর পলোগ্রাউন্ড মাঠ আজ (১৮ জানুয়ারি) পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মেয়র মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন, যাতে মহাসমাবেশে অংশগ্রহণকারীরা নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন।

মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নগরী। মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলো সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।” তিনি সবাইকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here