পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ

0
128
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিন / ছবি - সংগৃহীত

পাবনা প্রতিনিধি :

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সংশ্লিষ্ট আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং পাবনার সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক সঞ্চিতা ইসলাম এ নোটিশ জারি করেন।

নোটিশে আগামী ২০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, বিভিন্ন ফেসবুক আইডি থেকে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে স্লোগানসহ ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে, যা নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে এসেছে। এসব কার্যক্রম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ১৮ লঙ্ঘনের শামিল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

নোটিশে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচার শুরু করার সুযোগ নেই। সে হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রচারণা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিনের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here