বাগাতিপাড়ায় জামায়াত–শিবিরের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময়

0
128
নাটোরের বাগাতিপাড়ায় স্থানীয় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বাগাতিপাড়া উপজেলা শাখা।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন। উপজেলা নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, ইসলামী ছাত্রশিবির বাগাতিপাড়া উপজেলা সভাপতি মিঠু সরকার, সেক্রেটারি শাহীন আলমসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চান যেখানে সহিংসতা ও বিশৃঙ্খলার কোনো স্থান থাকবে না।

তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া সাংবাদিকদের বড় দায়িত্ব। ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকলেও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচিত হলে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের প্রতিনিধিত্ব করবেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা শেষে সভা সমাপ্ত হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here