সদরপুরে প্রবাসীর উদ্যোগে শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

0
208
প্রবাসী ফরহাদ আকন এর উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ / ছবি - এই বাংলা

ফরিদপুর প্রতিনিধি :


ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নে প্রবাসীর উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় ঐতিহ্যবাহী জরিপের ডাঙ্গী হাফিজিয়া মাদ্রাসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কাজাখস্তান প্রবাসী ফরহাদ আকনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে চরবিষ্ণুপুর ইউনিয়নের প্রায় এক হাজার অসহায় পরিবারের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়। একই সঙ্গে ইউনিয়নের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রবাসী ফরহাদ আকনের পিতা আব্দুল ওহাব আকন। তিনি বলেন, “বিদেশে অবস্থান করেও আমার ছেলে দেশের গরিব-দুঃখী মানুষের কথা চিন্তা করছে—এটি আমার জন্য গর্বের বিষয়। শীতের সময় অসহায় মানুষ যেন কষ্ট না পায়, সেই ভাবনা থেকেই সে এই উদ্যোগ নিয়েছে।”

জানা গেছে, ফরহাদ আকন কাজাখস্তান বাংলাদেশ কমিউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে দেশটির একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। তিনি জানান, মানবিক এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি মিজানুর রহমান রাজী, মাওলানা আব্দুর রহমান, মুফতি জাকির হোসেন ফরিদী, হাজী আব্দুস সালাম, শাহ আলম সানাল, জাহিদুল হক মাস্টার, জাহিদ খান, শেখ ফজলুর রহমান, তাইজুল ইসলাম, মোখলেছুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here