দৌলতপুরে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

0
211
সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলার উদ্যোগে প্রতিবন্ধী শিশু কিশোরদের মাঝে কম্বল বিতরণ / ছবি - এই বাংলা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় দৌলতপুর থানা সংলগ্ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সদস্য মো. নূরুল ইসলাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. জহির মাহমুদ, সদস্য মো. রবিউল ইসলাম, মো. জুয়েল হোসেন জনি, মো. জাকির হোসেন, মো. রাকিব হোসেন, মো. কাউসার আহমেদ এবং প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহকারী অফিসার মো. মাহফুজুর রহমানসহ অন্যান্যরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে অটিজম বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে শিশুরা আনন্দ প্রকাশ করে।

এ সময় স্বেচ্ছাসেবীরা বলেন, রাইট টক বাংলাদেশ সারা দেশে নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শীত মৌসুমে প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো হয়েছে। তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতিবন্ধীদের কল্যাণে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

স্বেচ্ছাসেবীরা আরও বলেন, শীতের তীব্রতায় শিশুদের বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই এ সময় সকলকে বিশেষ করে শিশুদের প্রতি বাড়তি যত্ন ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অটিজম শিশুদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here