বামনা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-২ (বামনা–পাথরঘাটা–বেতাগী) আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও সাধারণ ভোটারদের মতামত অনুযায়ী, এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমেদের তুলনায় বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মণি এগিয়ে রয়েছেন বলে আলোচনা চলছে।
উপকূলীয় জেলা বরগুনায় মোট দুটি সংসদীয় আসন রয়েছে—বরগুনা-১ ও বরগুনা-২। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সাধারণ ভোটারদের আগ্রহ যেমন বাড়ছে, তেমনি তরুণ ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে নতুন উদ্দীপনা। তরুণ ভোটারদের একটি বড় অংশ জানিয়েছেন, তারা এমন প্রার্থীকে ভোট দিতে চান যিনি বেকারত্ব নিরসন, সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় ভোটারদের মতে, অতীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে আলহাজ্ব নুরুল ইসলাম মণি এলাকায় উন্নয়নমূলক নানা উদ্যোগ নিয়েছিলেন। বিএনপি ক্ষমতায় থাকাকালে পাথরঘাটায় মৎস্য আহরণ উন্নয়ন কার্যক্রম জোরদার করা, বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদে কোস্টগার্ড বিল পাসে ভূমিকা রাখা—এসব কাজ এখনও মানুষের স্মৃতিতে রয়েছে।
এছাড়া তাঁর প্রচেষ্টায় বামনা ও পাথরঘাটা উপজেলায় পল্লীবিদ্যুৎ সংযোগ সম্প্রসারিত হয় এবং জেলেদের জেলে কার্ডের আওতায় আনা সম্ভব হয় বলে স্থানীয়রা জানান।
আওয়ামী লীগ সরকার পতনের পরও সামাজিক উদ্যোগ অব্যাহত রেখে নুরুল ইসলাম মণি ফাউন্ডেশনের মাধ্যমে বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলায় প্রায় ২০০ হতদরিদ্র পরিবারকে ব্যাটারিচালিত অটোরিকশা প্রদান করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে বলেও জানা গেছে।
সব মিলিয়ে, উন্নয়ন ও কর্মসংস্থানের অভিজ্ঞতার কারণে বরগুনা-২ আসনে আলহাজ্ব নুরুল ইসলাম মণিকে ঘিরে ভোটারদের প্রত্যাশা ও আগ্রহ ক্রমেই বাড়ছে।
এই বাংলা/এমএস
টপিক

