ভূরুঙ্গামারীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ভাটাকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা

0
366
কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৩ লাখ ২০ হাজার টাকা / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অবৈধভাবে ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপনের অভিযোগে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্সকে ১ লাখ টাকা, মেসার্স ডিএমএইচ ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা এবং মেসার্স টিএমএইচ ব্রিকসকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের পূর্বানুমতি ছাড়াই ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করায় এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র না থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম। অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশের একটি দলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ ইটভাটা ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here