পিরোজপুরে বরিশাল বিভাগীয় কমিশনারের কর্মপরিদর্শন ও মতবিনিময় সভা

0
379
পিরোজপুর জেলায় নির্বাচন ও গণভোট নিয়ে অবহিতকরণ সভা সম্পন্ন / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :


বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান আজ বুধবার (১৪ জানুয়ারি) পিরোজপুর জেলা সফরের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

সফরের প্রথম স্টপ নাজিরপুর উপজেলা। এখানে তিনি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবা প্রদান প্রক্রিয়ার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এরপর তিনি নাজিরপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬’ সংক্রান্ত অবহিতকরণ সভা-তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সভায় তিনি ভোটারদের সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

নাজিরপুরের কর্মসূচি শেষ করে বিভাগীয় কমিশনার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি জেলা প্রশাসনের বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং আসন্ন জাতীয় গুরুত্বপূর্ণ নির্বাচনসমূহ সফলভাবে আয়োজন করাই আমাদের প্রধান লক্ষ্য।” এছাড়া তিনি সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিভাগীয় কমিশনারের সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট উপজেলার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here