আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ঝালকাঠি-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত

0
142
প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে নির্বাচন কমিশনে করা আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তার প্রার্থিতা পুনর্বহাল হয়।

এর আগে গত ৩ জানুয়ারি প্রার্থী বাছাইয়ের নির্ধারিত দিনে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের সমর্থনে দেওয়া স্বাক্ষরে গরমিলের অভিযোগ তুলে গোলাম আজম সৈকতের প্রার্থিতা বাতিল করেন। ওই সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে তিনি নিজেই নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ নম্বর ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার পর গোলাম আজম সৈকত শুকরিয়া জ্ঞাপন করে বলেন, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে পরিকল্পিতভাবে ভোটারদের স্বাক্ষরে গরমিলের মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল। তিনি দাবি করেন, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সাধারণ মানুষ তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষ তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

এই বাংলা/এমএস

টপিক

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here