ঝালকাঠির রাজাপুরে মাদক সেবনের অভিযোগে মো. সোহেল আকন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ডোপ টেস্টে তাঁর ফল পজিটিভ আসার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল আকন উপজেলার লেবুবুনিয়া এলাকার মৃত মান্নান আকনের ছেলে। তিনি উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, মাদক সেবনের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। পরে তাঁর ডোপ টেস্ট করা হলে ফল পজিটিভ আসে। এরপর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
রাজাপুর থানা সূত্রে জানা গেছে, মামলার আইনি প্রক্রিয়া শেষে সোহেল আকনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বাংলা/এমএস