রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ঝালকাঠিতে আইনশৃঙ্খলা কমিটির সভা, অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঝালকাঠিতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী ভিডিও কলের মাধ্যমে সভায় যুক্ত হন।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর