রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় নগরীর নওদাপাড়ার একটি অভিজাত হোটেলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর, বাসযোগ্য ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জলাবদ্ধতা নিরসন, ফুটপাত দখলমুক্ত করা এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শুদ্ধতা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে রাজশাহী সিটি করপোরেশন বিশেষ সম্মাননা অর্জন করেছে। এ অর্জন কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।
মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে উন্নয়নের পথে আরও এগিয়ে নিতে এবং বিশ্বদরবারে একটি আধুনিক ও উন্নত নগরী হিসেবে তুলে ধরতে মহানগরবাসীর সহযোগিতা প্রয়োজন। সবার সার্বিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় নতুন, সুন্দর ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, ফোরামের প্রধান নির্বাচন কমিশনার এবং দৈনিক গণধ্বনি প্রতিদিন ও সময়ের কথা-২৪ ডটকমের প্রকাশক ও সম্পাদক ইয়াকুব শিকদার, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, আমার দেশ পত্রিকার ব্যুরোপ্রধান মঈন উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি মো. নূরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মো. সুরুজ আলী, গণমুক্তির ব্যুরোপ্রধান মাজারুল ইসলাম চপল, শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান এবং শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী প্রমুখ।
অনুষ্ঠানে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সহসভাপতি পাভেল ইসলাম মিমুল ও হাসান মৃধা, সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ও মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক বানী ইসরাইল হিটলার, সহসাংগঠনিক সম্পাদক এনসার আলী খান, দপ্তর সম্পাদক তন্ময় দেবনাথ, প্রচার সম্পাদক ওমর আলী এবং মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা সুলতানা রোজিসহ সংগঠনের অন্যান্য সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস