রবিবার, ১১ অক্টোবর ২০২৬

নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজুর মৃত্যু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু মারা গেছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর।

তিনি স্ত্রী, তিন কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

শোকবার্তায় এমপি রবিউল আওয়াল লাভলু বলেন, শাহজাহান সাজু ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন খাঁটি সৈনিক। তাঁর দেশপ্রেম ও জনসেবামূলক কর্মকাণ্ড সবাইকে অনুপ্রাণিত করবে। তাঁর মৃত্যুতে নাগরপুর একজন জনবান্ধব নেতাকে হারাল।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া নাগরপুর উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

রোববার বিকেল ৩টায় জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে শাহজাহান সাজুকে দাফন করার কথা রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর