ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমার নদে নৌকাবাইচ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলার দক্ষিণকান্দী সেতুসংলগ্ন এলাকায় এ প্রতিযোগিতার আয়োজন করে দক্ষিণকান্দী যুব সমাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ও পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু।
নৌকাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, নদীমাতৃক বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা গ্রামীণ সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, নগরকান্দা ও সালথা উপজেলাকে মাদকমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা করা যাবে না। সবাইকে একসঙ্গে মিলেমিশে বসবাস করতে হবে।
এই বাংলা/এমএস