‘মা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না’—এই স্লোগান সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৯ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪০টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তর ও দৌলতপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার চরকাটারী, বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নসংলগ্ন যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।
অভিযান শেষে জব্দ করা নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী জানান, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার ২২ দিন নদ-নদীতে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ এবং অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস