শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নগরকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে শামা ওবায়েদ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

ফরিদপুরের নগরকান্দায় দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে নগরকান্দা বাজারের পেট্রোল পাম্পের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দলীয় ব্যানার ও ফেস্টুন নিয়ে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

মিছিলটি নগরকান্দা বাজারের পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয়ে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি উচ্চবিদ্যালয়ের সামনে দিয়ে সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। কর্মসূচি শেষে শামা ওবায়েদ ঢাকার উদ্দেশে রওনা হন।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগের প্রতিবাদ জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর