শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাসুদেবপুর রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ২৪৬/৪-৬ রেলওয়ে কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিষয়টি দেখতে পেয়ে ট্রেনের খালাসি মো. শাহার আলী তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা থানা-পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নলডাঙ্গা থানার জরুরি দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) এসআই মাহফুজুর রহমান ও তাঁর দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পরে মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সান্তাহার রেলওয়ে থানায় নেওয়া হয়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর