বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

হাকালুকি হাওরে পৌষ সংরান্তিতে বিশাল মাছের হাট

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
একবিকেলের হাকালুকি হাওরের ফিংলার বিলে মাছের হাট / ছবি - এই বাংলা

মৌলভীবাজার (বড়লেখা) প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরের ফিংলার বিলে পৌষ সংরান্তিকে সামনে রেখে বিশাল আকারে মাছের হাট বসেছে। উৎসবমুখর এই হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতা এসে মাছ ক্রয়-বিক্রয় করছেন।

সরেজমিনে দেখা গেছে, সকালে ঘন কুয়াশা, পাখির খলরব ও চারপাশের সবুজের সমারুতে ভরা হাওরের প্রাকৃতিক দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করছে। হাওরের জালে ধরা বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে বোয়াল, চিতল, রুইকাতলা, ঘাগট ও টেংরা চোখে পড়ার মতো। বড় বোয়াল মাছের দাম ছাড়িয়ে যাচ্ছে ৩০ হাজার টাকা পর্যন্ত।

হাকালুকি হাওরের ফিংলার বিলে গিয়ে চুখে পরে এই অসাধারণ দৃশ্য যা বিভিন্ন প্রজাতির মাছের হাট। ফিংলার বিলে মাছের হাটের স্থানে বাংলাদেশের জাতীয় প্রতাকা উত্যলন করে সিমানা নিরদারন করে উৎসব মূখর ভাবে মাছের হাট চলছে।

এই মাছের হাটে বাংলাদেশের বিভিন্ন যায়গা থেকে মাছ ক্রয় করার জন্য মানুষ আসেন।বিশেষ করে যারা মাছ বিক্রি পেশায় নিয়জিত তারাই বেশির ভাগ মানুষ থাকেন এবং পাশা পাশি সক্রিয় ভাবে বিভিন্ন যায়গা থেকে পরিবারের জন্য সুস্বাদু মাছ পাওয়ার জন্য এই হাটে আসেন মাছ ক্রয় করার জন্য।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সকাল থেকে মাছ চাষিরা নৌকার মাধ্যমে জাল দিয়ে মাছ সংগ্রহ করে থাকেন বিশেষ করে চোখে পরে বোয়াল,চিতল,রুইকাতলা, ঘাগট, টেংরা সহ বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করেন।মাছ গুলো অনেক বড় বড় আকারের মাছ দেখা যায়।

বিশেষ করে একটা বোয়াল মাছের দাম জানতে চাইলে বলে ৩০ হাজার টাকা প্রায়।এখানে অনেক ছোট থেকে বড় আকারের মাছ পাওয়া যায়।

মাছ বিক্রয়তার সাথে কথা বলে যানা যায় এই ফিংলার বিলে আমরা প্রতি ৩ বছর পর আমরা এই হাট বসাই।আমরা প্রথম থেকে এইবিলে মাছের পোনা চারি এবং প্রতি দিন রাত পাহারা দিয়ে মাছের খাদ্য প্রদান করে থাকি।এবং আমরা আশাবাদি এ বছর ভালো কিছু এবং লাভবান হব।আমরা প্রায় প্রতিদিন ৫০ লাখের উপরে নিলামের মাধ্যমে মাছ বিক্রি করে থাকি।

মাছ ক্রয়কারীদের সাথে কথা বলে জানা যায় যে বিভিন্ন যায়গা থেকে আমরা মাছ ক্রয় করতে এই বিলে আসি।কারন ক্রেতারা মিটা পানির মাছের চাহিদা থাকে বেশি।আমরা প্রায় ৫ থেকে ১০ লাখ টাকার মাছ ক্রয় করে দেশের বিভিন্ন যায়গায় বিক্রি করি।এতে আমরা লাভবান হয়ে থাকি।

হাওর পারের স্থানীয় কৃষকরা জানান,আমরা এ বছর বিলের মাছ ধরে মরা টাকা ইনকাম করে থাকি এবং আমরা হাওরের মানুষ মাছ শুধু মাছ নয় কৃষি কাজে লিপ্ত থাকি কৃষি কাজ করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করে থাকি।

এই বাংলা/এমএস

টপিক

 

এই সম্পর্কিত আরো খবর