নাগরপুরে নব গঠিত বাস-কোচ শ্রমিক ইউনিয়নের উপ-কমিটির পরিচিতি সভা

0
175
টাঙ্গাইলে বাস-কোচ শ্রমিক ইউনিয়নের নবগঠিত নাগরপুর উপ-কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

“দুনিয়ার মজদুর এক হও, এক হও” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবগঠিত নাগরপুর উপ-কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নাগরপুর বাস টার্মিনাল প্রাঙ্গণে আয়োজিত সভায় টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলামসহ নাগরপুর ও টাঙ্গাইলের সকল শ্রমিক উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় জেলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লাভলু নবগঠিত কমিটির অনুমোদন দেন। নাগরপুর উপ-কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক মো. শরিফ সিকদার এবং যুগ্ন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ঠান্ডু শেখ। নতুন কমিটিতে মোট ১৯ জন সদস্য রয়েছেন।

নবগঠিত কমিটির পরিচিতি সভার মাধ্যমে স্থানীয় শ্রমিক সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here