পাবনার ঈশ্বরদীতে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচ নেতাকর্মীর বাড়িতে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন ঈশ্বরদী পৌর যুবদল নেতা জাকির হোসেন জুয়েল। এ সময় স্থানীয় যুবদলের অন্যান্য নেতাকর্মীরাও তাঁর সঙ্গে ছিলেন।
সন্ধ্যার পর তাঁরা আহত নেতাকর্মীদের বাড়িতে যান এবং তাঁদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ সময় আহত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে জাকির হোসেন জুয়েল আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, দলের দুঃসময়ে ও আন্দোলনে যারা রক্ত দিয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, দল সবসময় তাঁদের পাশে আছে এবং থাকবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যুবদলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় ঈশ্বরদী পৌর যুবদলের নিফা, রিপন, মুকুল, সেলিম, জাহাঙ্গীর, সজীব, সাইদুল ও সোহেল এবং ছাত্রদলের মোহনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস