খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম ফরহাদ ভূইয়া (৫০) ইন্তেকাল করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তার তিনটি রিং বসানো হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে আবারও হৃদরোগে আক্রান্ত হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শহিদুল ইসলাম ফরহাদ খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার ভাতিজা ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী এবং সাধারণ সম্পাদক এম. এন. আবছার।
তারা পৃথক বিবৃতিতে শহিদুল ইসলাম ফরহাদ ভূইয়ার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এই বাংলা/এমএস
টপিক