মাদক ব্যবসায় কোটিপতি এক হাজার ব্যক্তি, কঠোর ব্যবস্থা নিতে পুলিশের প্রতি নির্দেশ ভূমিমন্ত্রীর
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শনিবার, ১৩ জুন, ২০২৬
রাজশাহী প্রতিনিধি :
গত ২০ বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে মাদক ব্যবসার মাধ্যমে প্রায় এক হাজার ব্যক্তি কোটিপতি হয়েছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি অবিলম্বে এসব মাদক কারবারিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের প্রতি কঠোর নির্দেশনা দেন।
শনিবার দুপুরে রাজশাহীর নানকিং দরবার হলে অনুষ্ঠিত ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ভূমিমন্ত্রী বলেন, “উন্নয়ন ও অর্জনের ক্ষেত্রে রাজশাহী সব সময়ই অগ্রগামী ছিল। কিন্তু গত ২০ বছরে অনেক ক্ষেত্রে সেই অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে।” তিনি অতীতের নানা সীমাবদ্ধতা কাটিয়ে উঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নতুন উদ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, মো. ফজলে হুদা, ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং মোহাম্মদ ফয়েজুল কবির।
সেমিনারে বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ, ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং দ্রুত বিচার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।