বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঝালকাঠিতে ভূমিকম্প ও অগ্নি নির্বাপক সচেতনতা মহড়া অনুষ্ঠিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
কাঁঠালিয়ায় ভূমিকম্প ও অগ্নি নির্বাপক জনসচেনতামূলক মহড়া অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশাল অর্গানাইজেশন আমুয়ার উদ্যোগে ও উপজেলা ফায়ার ষ্টেশনের সার্বিক সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নি নির্বাপক জনসচেনতামূলক মহড়া সোমবার (১২ জানুয়ারী) উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ফায়ার ষ্টেশনের সাব-অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল ওয়াদুদ, কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর কুমার সাহা, কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তব্য রাখেন ইয়ুথ রেডকেয়ার সোশাল অর্গানাইজেশন আমুয়ার সভাপতি মেহেদি হাসান তুহিন, সাধারন সম্পাদক মো. মেহেদী সিকদার প্রমূখ।

আলোচনা শেষে কলেজ মাঠে ভূমিকম্প ও অগ্নি নির্বাপক জনসচেনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

সবশেষে কলেজের সহকারী অধ্যাপক ও রোভার শিক্ষক লায়লা আরজু মান্দ বানুর স্বরচিত একটি নাটক উপাস্থাপন করা হয়।

এ সময় আময়া শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যাপক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, ইয়ুথ রেডকেয়ার সোশাল অর্গানাইজেশন আমুয়ার সদস্যবৃন্দ, আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, আমুয়া এসি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, আমুয়া বন্দর সরকারী প্রথিমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর