বকশীগঞ্জে ভোট সচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের প্রচারণা সভা

0
246
বকশীগঞ্জে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :


জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসাধারণকে সচেতন ও ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হাই বলেন, “গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচন সংক্রান্ত গুজব প্রতিরোধ, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষা করার গুরুত্বও তুলে ধরেন।

সভাটি সম্পূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here