বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামালপুর জেলা স্কুল থেকে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছেন মেধাবী শিক্ষার্থী মোঃ আমান উল্লাহ ইবনে মাহিন। তার এ সাফল্যে বিদ্যালয়, পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।
মাহিনের বাবা-মা, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আজিম মন্ডল ও মোছাঃ আলো বেগম, জানিয়েছেন যে ছোটবেলা থেকেই তিনি অধ্যবসায়ী, শৃঙ্খলাপরায়ণ ও লক্ষ্যনিষ্ঠ শিক্ষার্থী হিসেবে পরিচিত। নিয়মিত পড়াশোনা ও শিক্ষকের পরামর্শ মেনে চলার ফলে এ অর্জন সম্ভব হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিদ্যালয় সূত্রে জানা যায়, মাহিন শান্ত স্বভাবের ও ভদ্র আচরণের জন্য শিক্ষক ও সহপাঠীদের কাছে সমাদৃত। একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকমণ্ডলী মাহিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন, তার সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।
মোঃ আমান উল্লাহ ইবনে মাহিনের এ গৌরবময় অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী গর্বিত এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া কামনা করেছেন।
এই বাংলা/এমএস
টপিক