বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, পাশে রক্তমাখা পলিথিন

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধানের জমি থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন পথচারী সড়কের পাশের ধানক্ষেতে খণ্ডিত পাটি পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। পরে পুলিশকে জানানো হলে নাগেশ্বরী থানা-পুলিশ সেখানে গিয়ে খণ্ডিত পাটি উদ্ধার করে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, খণ্ডিত পাটির পাশে রক্তমাখা একটি পলিথিনও দেখা গেছে। তবে সেটি কে বা কখন সেখানে রেখে গেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে। এটি কার শরীরের অংশ, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। খণ্ডিত পাটি কীভাবে সেখানে এসেছে, তা জানতে তদন্ত চলছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর