বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

কিশোরগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুনসহ অন্যান্য কর্মকর্তা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মেলায় মোট ৩০টি স্টল অংশগ্রহণ করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের ক্ষুদে বিজ্ঞানী হিসেবে উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি প্রদর্শন করেন, যা দর্শনার্থীদের আকর্ষণ করে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলা ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে। সোমবার মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর