সদরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব জরিপের ডাংগী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

অভিযানকালে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি খনন ও উত্তোলনের প্রমাণ পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জরিমানাপ্রাপ্তরা হলেন— উপজেলার আকোটেরচর এলাকার কালাম শেখের ডাংগীর বাসিন্দা আবুল কালাম আজাদ (পিতা: শেখ সমাদ) এবং চরবিষ্ণুপুর ইউনিয়নের রায়ের ডাংগীর বাসিন্দা লিটন (পিতা: শেখ কচিউদ্দিন)।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, আবাদি জমি রক্ষা ও জনস্বার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here