স্টাফ রিপোর্টার :
দিনাজপুরের খানসামা উপজেলায় অবস্থিত ওমর ফারুক ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্ত্বেও গত দুইদিন ধরে কোনো ধরনের জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে ফুয়েল কার্ড নিয়ে আসা অনেক গ্রাহক তেল না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
স্টেশনটিতে বর্তমানে প্রায় ৩৮০০ লিটার পেট্রোল মজুদ রয়েছে। তবে সেই তেল গত দুইদিন ধরে বিক্রি করা হয়নি বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।
অনেক ক্রেতার দাবি, অবৈধভাবে তেল মজুদ করে দাম বাড়ার অপেক্ষায় রাখা হয়েছে এবং দাম বৃদ্ধি কার্যকর হওয়ার পর তা বেশি দামে বিক্রির পরিকল্পনা করা হচ্ছে। এতে সাধারণ ভোক্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এলাকাবাসী বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অবৈধ মজুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বললে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার জানান, আগে যে তেল মজুদ রাখা হয়েছে সেই তেল আগের মূল্যে বিক্রি করতে হবে।
তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

