শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বামনায় বৃক্ষরোপণ কর্মসূচি

বামনা (বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার বামনায় বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় বামনা উপজেলা সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১১টায় ১২ নম্বর বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার রায়হান নাজির দলুর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মো. মনির হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক সুমন হোসেন মোল্লা, ১২ নম্বর বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসাইন, বুকাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাছেল হাওলাদার, ফরহাদ আকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে জনসচেতনতা তৈরির পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর