বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

সিংড়ায় জমিয়তে উলামায়ে ইসলামের পৌর কমিটি গঠন

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নাটোরের সিংড়া পৌর কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে সিংড়া উপজেলা জামে মসজিদে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন সিংড়া উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুফতি সাজিদুর রহমান কাসেমী।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মুফতি সৈয়দ মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা জিয়াউর রহমান।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সাধারণ সম্পাদক মুফতি আমানুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি হারুন কাসেম, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু রায়হান, প্রচার সম্পাদক মাঞ্জুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মাওলানা ইলিয়াস এবং দপ্তর সম্পাদক জুলকার নাইন।

নতুন কমিটির নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর