শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন সংগ্রহ করলেন সেতারা সুলতানা চৌধুরী

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (অবসরপ্রাপ্ত) অধ্যাপিকা সেতারা সুলতানা চৌধুরী।

তিনি ঢাকার নয়াপল্টনস্থ দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে গত ১২ এপ্রিল (রবিবার) বিকেলে তা জমা দেন।

সেতারা সুলতানা চৌধুরী জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নীলফামারী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এবং ডিমলা উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন প্রদান করে, তাহলে স্থানীয় উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবো।”

উল্লেখ্য, তিনি ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা (অবসরপ্রাপ্ত) অধ্যাপক রইছুল আলম চৌধুরীর সহধর্মিণী।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার মনোনয়ন প্রত্যাশা ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর