পাবনা প্রতিনিধি :
পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল দেশের অন্যতম ব্যস্ত যাতায়াত কেন্দ্র হলেও নিরাপদ পারাপারের জন্য এখনো সেখানে কোনো আধুনিক ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই টার্মিনাল ব্যবহার করলেও জীবনের ঝুঁকি নিয়েই তাদের রাস্তা পার হতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বাসের চাপ, এলোমেলো চলাচল এবং বিশৃঙ্খল পরিবেশের কারণে দুর্ঘটনার আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর হয়ে উঠেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
যাত্রীদের মতে, একটি পরিকল্পিত ফুটওভার ব্রিজ নির্মাণ করলে নিরাপদ পারাপার নিশ্চিত হবে এবং দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি টার্মিনাল এলাকায় ট্রাফিক জট ও বিশৃঙ্খলাও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।
সচেতন মহলের দাবি, টার্মিনাল এলাকাকে ঘিরে গোলচত্বর ভিত্তিক আধুনিক ও নান্দনিক ডিজাইন বাস্তবায়ন করা হলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এর সঙ্গে আধুনিক বাস টার্মিনাল, সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থা এবং যাত্রী ছাউনির ব্যবস্থা নিশ্চিত করা গেলে সামগ্রিক পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেছেন যাত্রী ও এলাকাবাসী।
এই বাংলা/এমএস
টপিক

