নীলফামারীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর চাঁদের হাট কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, উপাধ্যক্ষ আনোয়ার হোসাইন, সহকারী অধ্যাপক লিয়াকত আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে। তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান এবং নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শেষে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here