দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নে উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল ২০২৬) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জিন্নাহ কবীর বলেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ স্থাপন, ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ কৃষি অবকাঠামো উন্নয়নে সরকারের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, উপজেলা কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা শফিকুল ইসলাম শফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা জিয়নপুর ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন। তারা রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং কৃষি খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
জিয়নপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

