বগুড়ার শিবগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর উপজেলার দেওয়ানতলা মাজার মসজিদে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং তাঁর পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের আন্দোলনে তাঁর ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন।
দোয়া ও আলোচনা শেষে মসজিদ প্রাঙ্গণে অসহায় ও দুস্থ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, আবু তাহের, জেড এম মতিন, আনোয়ারুল ইসলাম মুকুল, ফজলুর রহমান ও হান্নান।
এ ছাড়া কৃষকদলের সহসভাপতি আফছার আলী ও জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, আতিকুর রহমান সুজন, সামিউল ইসলাম আক্কাস, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, মাহাদী হাসান তমাল ও আল-আমিন উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি আল রাহি, সাধারণ সম্পাদক মীর মুনইমুর রহমান মুন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাবির হাসান শাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, হেলাল, নাসির ও বায়েজিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
এ ছাড়া বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, খোরশেদ আলম কাজল ও শাহাজাদা প্রাং এবং কিচক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাব্বীন আহম্মেদ, মহসীন আলী, ইমরান হোসেন ফরাদ, শাওন ও শাহাজাদা সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস