মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাওলানা ইউসুফ, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির (এলিট)।

এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলন শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর