শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে ঝালকাঠিতে বিএনপির মিলাদ ও দোয়া

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করেন বিএনপির নেতারা। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। তিনি খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আদর্শকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের ও সৈয়দ রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা শ্রমিক দলের সভাপতি মো. টিপু সুলতান, জেলা তাঁতী দলের সভাপতি মো. বাচ্চু হাসান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. বাদশা মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, জেলা যুবদলের নেতা ইয়াসির আরাফাত মিঠু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. জুবায়ের তালুকদার মেশকাত, মো. মুবিনুল ইসলাম সাদ্দাম ও ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফসহ বিভিন্ন ইউনিয়ন, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনা করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর