শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বাউফলে বিএনপির দোয়া, র‍্যালি ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে দোয়া ও মিলাদ মাহফিল, শুভেচ্ছা র‍্যালি এবং পথচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাউফল পৌর শহরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে পৌর শহরে একটি শুভেচ্ছা র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে পথচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, যুবনেতা আসাদ ও শাহ আলম, জুলাই যোদ্ধা আলী আজগর সুজন, সাবেক ছাত্রদল নেতা মূনিমুল ইসলাম মিরাজ ও আপেল মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া বগা ইউনিয়ন ছাত্রনেতা মাসুম ও আশিক, সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. রিয়াজ, সম্রাট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিসান, দপ্তর সম্পাদক মাহিন, বগা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাব্বি, স্বেচ্ছাসেবক দলনেতা শামিম ও সাইদুর, সদর ইউনিয়ন ছাত্রনেতা রনিসহ স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে শ্রমজীবী ও পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর