শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন

কাঁঠালিয়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ওলামা দলের আলোচনা ও দোয়া

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল।

শনিবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর উপজেলা ওলামা দলের প্রধান কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ছয়টি ইউনিয়নের ওলামা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁরা তাঁর রাজনৈতিক অবদান স্মরণ করেন।

পরে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের সভাপতি ক্বারী নেয়ামত উল্লাহ মোনাজাত পরিচালনা করেন।

এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মদানকারী শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর