শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ঈশ্বরদীতে আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

ইশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের কার্যক্রম ও কথিত নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার বিকেল ৫টার দিকে ঈশ্বরদী রেলগেট বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়। জাকারিয়া পিন্টুর নির্দেশনায় আয়োজিত মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাজারের এক নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ও প্রচেষ্টার কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কা রয়েছে। তারা বলেন, যেকোনো ধরনের নৈরাজ্য ও রাজনৈতিক সহিংসতা প্রতিহত করতে তারা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মাঠে থাকবেন।

উল্লেখ্য, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। ২০২৫ সালের মে মাসে সরকার দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে এবং পরবর্তীতে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। ২০২৬ সালের এপ্রিলে সংসদে সংশ্লিষ্ট আইন অনুমোদনের মাধ্যমে কার্যক্রম নিষেধাজ্ঞার আইনি ভিত্তি আরও জোরদার হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সাবেক সদস্য সচিব বৃষ্ট কুমার সরকার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন সেন্টু সরদার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা টুটুল সরদার, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলী খান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তৌফিক ইমাম সোহেল এবং উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য জাকির হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুকুল হোসেন, আসাদ, জাহাঙ্গির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পাবনা জেলা যুবদলের সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক ও সলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মতিয়ার রহমান, পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রউফ আব্দুল, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সল আহমেদ জুয়েল, যুবদল নেতা বেলাল খান, কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন, পৌর ছাত্রদল নেতা মোহন, লালন ও রিশাদ হোসেনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর